Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি শিক্ষার্থীদের ২য় দিনের মহাসড়ক অবরোধ

admin • 08 Jul 2024, 05:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেরোবি শিক্ষার্থীদের ২য় দিনের মহাসড়ক অবরোধ

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষার্থীরা ২য় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে। ।তাদের এই কর্মসূচির ফলে প্রায় ২ ঘন্টা ঢাকার সাথে রংপুরের কুড়িগ্রাম নীলফামারি ঠাকুরগাঁও, দিনাজপুরসহ সাতটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার (৮ জুলাই, ২০২৪)রংপুরের মডার্ণ মোড়ে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মত তাদের এই কর্মসূচি পালন করেছেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান, পোস্টার ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেছেন। শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে এসেও আমাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক এবং আমাদের জন্য হতাশার বিষয়। আমরা চাইনা কোটা সম্পূর্ণ বাতিল করা হোক আমরা চাই কোটা পদ্ধতি সংস্কার করে শুধুমাত্র দেশের অনগ্রসর জাতি গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য জন্য সহনীয় পর্যায়ে কোটা রেখে বৈষম্যহীন সমাজ এবং দেশ গঠন করা হোক এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হোক হোক।

শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এই দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবো।

মুক্তিযোদ্ধার নাতি ও বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলভীর বলেন, আমি এই কোটা আন্দোলনের সাথে একমত পোষণ করছি। কারণ আমি বিশ্বাস করি আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি শুধু বৈষম্য দূরীকরণের জন্য কিন্তু আজ আমরা কী দেখতে পাচ্ছি? এই কোটা পদ্ধতির মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীদের বৈষম্যের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা প্রায়ই ২ ঘণ্টা পর তাদের আগামীকাল বাংলা ব্লকেডের কর্মসূচি ঘোষণা করে অবরোধ উঠিয়ে নেয়।

প্রসঙ্গত, সারা দেশে শিক্ষার্থীরা চার দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা; পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত); সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।