রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শিক্ষকদের পক্ষ থেকে উত্তোলনকৃত অর্থের ১ লক্ষ টাকা বন্যার্তদের জন্য বেরোবির শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধক্ষ ড. মো: হারুন আল রশীদ নিশ্চিত করেছেন।
সোমবার (২৬ শে আগস্ট)সন্ধ্যা ৭:০০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই টাকা হস্তান্তর করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি দল বন্যার্তদের জন্য দুইদিন ধরে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করেছে।





