Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
ক্যাম্পাস

বেরোবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেরোবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

সম্প্রতি বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

 

শনিবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকোশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণার কথা জানানো হয়।

 

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধসহ আট দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এখন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না।

 

গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন, এর আগে প্রক্টর পদত্যাগ করেন। এছাড়া গত ৬ আগস্ট প্রক্টর, পরিবহন পুলের পরিচালক, লাইব্রেরি পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট, বহিরাঙ্গন বিভাগের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক পদত্যাগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।