Friday, 6 November 2026
শিরোনাম
মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব
ক্যাম্পাস

বেরোবিতে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেরোবিতে অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযোগ প্রতিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

 

এসময় উপাচার্য বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব পাবার পর শিক্ষার্থীদের সেশনজট নিরসন করা হয়েছে। এছাড়াও আরো অনেক সমস্যা রয়েছে এবং সেগুলির সমাধানে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন এর সুফল পাবেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সচিব ড. ফেরদৌস জামান। তাঁর বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে দেশের অনেক অগ্রগতি অর্জন হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের দুর্বার গতিতে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে চলেছে। ইউজিসি সচিব আরো বলেন, বিশ্বের সাথে বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে থাকলেও শিক্ষায় কিছুটা পিছিয়ে আছে। আগামীতে শিক্ষাক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, ইউজিসির উপ-পরিচালক বিষ্ণু মল্লিক, ইউজিসির প্রশাসন বিভাগের সহকারী সচিব (লিগ্যাল) মোহাম্মদ শোয়াইব। কর্মশালাটি সঞ্চালনা করেন অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়ন কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।