Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
বিনোদন

বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে ছবির প্রচারণায় আলিয়া

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বেবি বাম্প নিয়েই রণবীরের সঙ্গে ছবির প্রচারণায় আলিয়া
সিনেমা করতে গিয়েই তারা একে অন্যের প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন। এরপর গত ২৭ জুন আলিয়া নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে মা হওয়ার খবরটি নিশ্চিত করেন।     এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। দুই সপ্তাহ পরেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের এই তারকা দম্পতির জুটিবদ্ধ প্রথম সিনেমা।     আর এই সিনেমাটির মুক্তি সামনে রেখে ‘বেবি বাম্প’ নিয়েই রণবীরের সঙ্গে প্রচারণায় দেখা গেল আলিয়াকে। শুক্রবার (২৬ আগস্ট) মুম্বাইয়ে প্রচারণায় অংশ নেন তারা।     ‘ব্রহ্মাস্ত্রের’ প্রচারণায় মুম্বাইতে রয়েছেন রণবীর। সেখানে যোগ দিয়েছেন আলিয়া। এ সময় তাদের একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া।   ছবিগুলোতে আলিয়ার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে । সেই ছবিটি সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়। এতে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই দম্পতি।   ছবিতে দেখা যায়, স্বামীর পাশে দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তোলেন আলিয়া। ছবিতে তাকে গোলাপি রঙের পোশাকের ওপর কালো ওয়েস্টকোট পরে দেখা গেছে। আরেকটি ছবিতে দুই হাত পেটে রেখে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে পোজ দিতে দেখা গেছে।     ছবির ক্যাপশনে আলিয়া লেখেন, ‘আলো আসছে...ঠিক আর দুই সপ্তাহ পর!’ প্রসঙ্গত রণবীর-আলিয়া জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি পেতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রায়ের মতো তারকারা।   সূত্র : এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।