Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই:পররাষ্ট্রমন্ত্রী

admin • 03 Jun 2024, 07:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেনজীরের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই:পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তাই তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। তবে আগামী ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। সোমবার (৩ জুন) পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বিধায় আজিজ-বেনজীরের বিষয়গুলো সামনে আসছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডয়েচে ভেলের প্রতিবেদন অসাড় ও অন্ত:সারশূন্য। তাদের প্রতিবেদন কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়নি। ইচ্ছাকৃতভাবে আমাদের শান্তিরক্ষীদের খাটো করার জন্য করা হয়েছে। মাঝেমাঝেই আমাদের দেশবিরোধী প্রতিবেদন করে ডয়েচে ভেলে। সেখানে কিছু বাঙালি জড়িত। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে, সেখানে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নাই।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে। আর জিয়াউর রহমানকে হত্যা করেছে তাদের নিজেদের লোক। জিয়া হত্যার পর খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থাকলেও কেন জিয়া হত্যার বিচার করেনি?

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারছে না, এর পেছনে কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে হবে। শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার তারিখ যেন বর্ধিত করা যায় কিনা, সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন-ভারতের সফরসূচি এখনও ঠিক হয়নি। তবে ভারত অপেক্ষাকৃত আমাদের কাছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।