Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেদখল হল উদ্ধারে নামবে জবি শিক্ষার্থীরা

admin • 12 Aug 2024, 11:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বেদখল হল উদ্ধারে নামবে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বেদখল হল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। হলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলা মাঠ উদ্ধারের পরিকল্পনা রয়েছে শিক্ষার্থীদের।

 

সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নুর নবী এ তথ্য নিশ্চিত করেন।

নুর নবী বলেন, আমাদের হল উদ্ধারে নেতৃত্ব দিবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। আগামীকাল সকাল ১০টায় হল আন্দোলন শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের এ আন্দোলনের অংশ হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।