Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
আর্ন্তজাতিক জেলার খবর

বেতন দিতে দেরি, এক অফিসের ৭ জনের বিষপান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বেতন দিতে দেরি, এক অফিসের ৭ জনের বিষপান
বেতন দিতে দেরি আর চাকরিচ্যুত করার প্রতিবাদে একটি কারখানার সাতজন কর্মী একসঙ্গে বিষপান করেছেন। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমন ঘটনা ঘটেছে।   শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদনে এ খবর জানানো হয়। স্থানীয় পরদেশিপুরা পুলিশ স্টেশনের এসআই অজয় সিং ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।     তার দেয়া তথ্যমতে, কারখানাটির  ওই সাত কর্মী একসঙ্গে বিষপান করার পর তাদের সরকারি এমআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বিষপান করা সাতজনই এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুই মাস ধরে ওই কর্মীরা বেতন পাচ্ছিলেন না। এর মধ্যেই আবার চাকরিচ্যুতির খবর। এই চাপ সামলাতে না পেরেই বিষপান করেন ওই কর্মীরা। অজয় সিং জানান, বিষপান করা কর্মীদের দেয়া প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনিল নিগাম নামে ওই কারখানার এক কর্মী দাবি করেন, বেতন না পাওয়ায় খরচে কুলিয়ে উঠতে না পেরে তিনি বিষপান করেছেন। অনিল বলেন, ‘দুদিন আগেই কর্তৃপক্ষ আমাদের সাতজনকে চাকরিচ্যুত করে। শূন্য পকেটে বাড়ি ফেরার কোনো উপায় না থাকায় কারখানার সামনেই আমি বিষপান করি।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।