Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বেআইনিভাবে বাংলাদেশ সীমান্তে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু: এইচআরডব্লিউ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বেআইনিভাবে বাংলাদেশ সীমান্তে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু: এইচআরডব্লিউ
ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে ‘অবৈধ অভিবাসী’ হিসেবে বাংলাদেশ সীমান্তে রাখায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, শুভেন্দু দায়িত্ব নেয়ার পর প্রায় ৫ হাজার মানুষকে ফিরিয়ে যেতে বাধ্য করেছে।
ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক বা বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ। যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের ‘জিরো লাইনে’ আটকা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিকবার পুশব্যাকের চেষ্টা করেছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে একটি ৭৫ ঘণ্টার অচলাবস্থা অন্তর্ভুক্ত ছিল, যেখানে পরিবারগুলোকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে রাখা হয়।   পশ্চিমবঙ্গ নির্বাচনের পর কথিত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে একটি নীতিমালার কথা নিশ্চিত করেছেন কর্মকর্তারা। এর ফলে অনেককে আটক ও জোরপূর্বক বহিষ্কার করা হচ্ছে, যাদের অনেকের কাছে ভারতীয় নথিপত্র রয়েছে।   হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। উভয় দেশকে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।