Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বেঁচে আছেন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী দাবি ইরানের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বেঁচে আছেন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী দাবি ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত আছেন। সম্প্রতি তার মৃত্যুর যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট ফার্স নিউজ এবং ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখ বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ না করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

প্রতিবেদনে বলা হয়েছিল, আয়াতুল্লাহ খামেনি ইরান যুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হয়েছেন এবং তার স্ত্রীও সেই হামলায় নিহত হয়েছেন। তবে ইরানি গণমাধ্যম তা অস্বীকার করেছে।

 

খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ সাধারণত জনসাধারণের দৃষ্টি থেকে দূরে থাকেন এবং ইরানের শাসক পরিবারের সবচেয়ে ব্যক্তিগত সদস্যদের একজন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলী খামেনির পুত্রবধূ, জামাই, মেয়ে ও নাতি-নাতনিসহ পরিবারের অন্য সদস্যরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে নিহত হয়েছেন।

 

মোজতবা খামেনি তার প্রথম জনসাধারণের ভাষণে মিনাব স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইরানিদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়ও উল্লেখ করেন।

-ফার্স নিউজ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।