Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বৃহস্পতিবার সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বৃহস্পতিবার সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস

রাজধানীর বিভিন্ন মার্কেটে বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে সার্ভে শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ সময় ওই মার্কেটের মালিক ও সমিতির নেতারাও সঙ্গে থাকবেন।

 

তাদের উপস্থিতিতে এই সার্ভে করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

 

বুধবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় থাকা ফায়ার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, রাজধানীতে বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। রাজধানী সুপার মার্কেট ও গাউছিয়া মার্কেটসহ আরও কয়েকটিতে আমরা আগামীকাল থেকে সার্ভে শুরু করব।

 

এসব মার্কেটে বিএমডিসি কোর্ট অনুযায়ী প্রবেশ কিংবা বাহির হওয়া এবং অগ্নি নির্বাপণে যে ব্যবস্থা থাকার কথা তা দেখা হবে। এসব মার্কেটের মালিকপক্ষকে নিয়েই এ সার্ভে করা হবে এবং পরবর্তী করণীয় তা জানিয়ে দেওয়া হবে।

 

ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেন, আমরা যখন কোনো মার্কেটে সার্ভে চালাব তখন সেই মার্কেটের মালিক, কমিটির নেতারাসহ মিডিয়ার কর্মীদেরও সঙ্গে রাখা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।