Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ

বুধবার তফসিল ঘোষণার সময় জানাবে ইসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বুধবার তফসিল ঘোষণার সময় জানাবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে তা আগামীকাল বুধবার প্রেস ব্রিফিং করে জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

 

আজ মঙ্গলবার ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কবে, কখন, কিভাবে তফসিল ঘোষিত হবে তা বুধবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানানো হবে।’

 

নির্বাচন ভবনে নিজ দপ্তরে জাহাংগীর আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

এ সময় তিনি তফসিল ঘোষণা নিয়ে এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ‘কখন, কী হবে তা জানাতে কাল (বুধবার) আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাব।’

 

ইসি সচিব আরো বলেন, ‘এটা আপনারা জানেন, ৭০-পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

 

’ ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছেন, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।

   

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাংগীর আলম বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, কমিশন যেভাবে বলবে, সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।