Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

বিসিবির সম্ভাব্য অধিনায়কের তালিকায় তিন ক্রিকেটার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিসিবির সম্ভাব্য অধিনায়কের তালিকায় তিন ক্রিকেটার

অনেকটা অপ্রত্যাশিতভাবেই গেল বৃৃহস্পতিবার ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর গণমাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই শূন্য অবস্থায় রয়েছে এই পদটি।

সম্ভাব্য অধিনায়ক নিয়ে চলছে আলোচনা। এমনকি বিসিবিও এখনও সিদ্ধনাতে পৌঁছাতে পারেনি। তাদের সম্ভাব্য অধিনায়কের তালিকায় আছেন সাকিব আল হাসান, লিটন দাসের পাশাপাশি মেহেদী হাসান মিরাজও।

সম্ভাব্য অধিনায়কদের প্রসঙ্গে খোলাসা করে জালাল ইউনুস বলেছেন, 'আপনারা জানেন যে সম্ভাব্য তালিকায় সাকিব আছে, লিটন আছে, মিরাজ আছে। এই নামগুলোই উঠে এসেছে। আপনারাও নামগুলো জানেন এদের সঙ্গেই মূলত আলোচনা করা হবে।'

তবে সাকিবেরই অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। তামিমের সরে যাবার পর থেকেই অধিনায়ক হিসেবে সাকিবের নামটাই উচ্চারিত হচ্ছিল জোরেশোরে। এর আগেও দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। বর্তমানে টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটেও অধিনায়ক তিনি।

লিটন কুমার দাস দলের সহ-অধিনায়ক আছেন বেশ কিছুদিন ধরে। সাকিব-তামিমের অনুপস্থিতিতে দল সামলেছেন এই উইকেটরক্ষক। যদিও খুব বড় ধরণের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি তাকে।

তালিকায় আছেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলে পরীক্ষিত পারফর্মারদের একজন এই স্পিন অলরাউন্ডার। আট নাম্বারে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে যুব বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। দলে তরুণদের মাঝে অধিনায়ক হিসেবে তার সম্ভাবনা উজ্জ্বল বলেই ভাবনা অনেকের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।