Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ায় টিকটকারের কারাদন্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ায় টিকটকারের কারাদন্ড

বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করায় ধর্ম অবমাননার অভিযোগে ইন্দোনেশিয়ার টিকটকার লিনা মুখার্জিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিসমিল্লাহ বলে শূকরের মাংস খাওয়ার ভিডিও পোস্ট করার পর গত মার্চ মাসে লিনার বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হয় লিনার বিরুদ্ধে।

গত মঙ্গলবার দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ের একটি আদালত ৩৩ বছর বয়সী লিনা মুখার্জিকে ধর্ম অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁকে ১৬ হাজার ২৪৫ ডলার জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত লিনা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন কে বলেন, 'জানি আমি ভুল করেছি, কিন্তু এমন শাস্তি পাব তা ভাবতেও পারিনি।'

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, লিনা মুখার্জির আসল নাম লিনা লুৎফিয়াওয়াতি। বলিউড সিনেমার প্রতি ভালোবাসার কারণে নাম পরিবর্তন করেন লিনা।

  সূত্র: সিএনএন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।