Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্ব ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছর পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে প্রতিবছর এই দিবসটি পালিত হয়েছে আসছে। পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে বিশ্বকে টিকিয়ে রাখাই দিবসটির একমাত্র লক্ষ্য।

 

বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে গুগল বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। এবারের বিশ্ব ধরিত্রী দিবসেও তার ব্যতিক্রম হয়নি। দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার।

 

যা বিশেষ বার্তা দিচ্ছে সবাইকে। ‘আর্থ ডে’ বা ধরিত্রী দিবস উপলক্ষে প্রতি বছরই বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে চমক দেয় সর্ববৃহৎ সার্চ এঞ্জিন গুগল। এবারের ধরিত্রী দিবস উপলক্ষে গুগল প্রকাশ করেছে একটি ডুডল। গুগল ক্রোম ওপেন করলেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী গাছের যত্ন করছে।

 

চলতি বছর বিশ্ব পৃথিবী দিবস বা ধরিত্রী দিবসের থিম হলো ‘ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট’। ডুডলে আমাদের চারপাশের প্রাণীদের ব্যবহার করে দেখানো হয়েছে কীভাবে একজন ব্যক্তি এবং সবাই মিলে আমাদের পৃথিবীকে বাঁচাতে একসঙ্গে কাজ করতে পারে।

 

অন্যদিকে ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।