Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা,বাবা গ্রেপ্তার

admin • 31 Aug 2022, 12:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা,বাবা গ্রেপ্তার
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজানা মোসাদ্দিকার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা শাহীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সানজানার মৃত্যুর ঘটনায় তাঁর মা মামলা করেন। মামলায় শাহীন ইসলাম তাঁর মেয়ে সানজানাকে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান তিনি। গোয়েন্দা তৎপরতা চালিয়ে বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’ পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। ২৭ আগস্ট রাজধানীর দক্ষিণখানে ১০ তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হন সানজানা। পরে তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান পরিবারের সদস্যরা।   এ সময় চিকিৎসকেরা সানজানাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ওই ছাত্রী তাঁর বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেন। সানজানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন​।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।