Tuesday, 29 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
ছবি সংগৃহিত

ইরানের যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খোলার শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়ে গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দর ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ১০৫.৬৪ ডলারে পৌঁছেছে।

 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও শূন্য দশমিক ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৩.১১ ডলারে বিক্রি হচ্ছে।

 

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।