Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
এক্সক্লসিভ

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে গাজার হাসপাতালে হামলার ভয়াবহতা তুলে ধরে বিশ্বনেতাদের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই শিশু শেখ রাসেল ও বঙ্গবন্ধুর নানা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন শিশুদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মানুষের মতো মানুষ হতে শিশুদের পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধ পরিচালনা ও অস্ত্র বানানোর খরচ বিশ্বের শিশুদের উন্নয়নে ব্যবহার করার আহ্বান জানান।

এই সরকারের সময় উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, '১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের দিকে তাকালেই পরিবর্তনটা বোঝা যাবে।'

এ সময় প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে দেশকে দূরে রেখে শিশুদের বিকাশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। শিশুদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখার মানসিকতা নিয়ে শিশুদের গড়ে তুলতে হবে।'

গাজায় হাসপাতালে হামলা নিয়ে সরকারপ্রধান বলেন, 'হাসপাতালে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দকে বলব, যুদ্ধ বন্ধ করুন, হত্যাযজ্ঞ ও অস্ত্রপ্রতিযোগিতা বন্ধ করে শিশুদের বিকাশে সে অর্থ ব্যয় করা হোক।'

দেশের অগ্রগতির ধারা বজায় রেখে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।