Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপ মাসকটের নাম জানাল আইসিসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ মাসকটের নাম জানাল আইসিসি

ভারত বিশ্বকাপের জন্য গত মাসেই দুটি মাসকট উন্মোচন করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাল পোশাক পরা মাসকটটি ছিল নারী আর নীল পোশাকেরটা পুরুষ। মূলত লিঙ্গ সমতা বুঝাতেই এমন মাসকট বানিয়েছে আইসিসি।

 

এই মাসকট দুটির নাম নির্ধারণের কাজটা দর্শকদের দিয়েছিল ক্রিকেট সর্বোচ্চ সংস্থা। । এ জন্য ভোটাভুটির আয়োজন করে। আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি জানিয়েছিলেন, সবচেয়ে বেশি ক্রিকেটপ্রেমী যে দুটি নাম প্রস্তাব করবেন, সেই নামই চূড়ান্ত করা হবে। আজ সেই নাম দুটি প্রকাশ করল আইসিসি।

 

ক্রিকেটপ্রেমীদের ভোটে যে দুটি নাম নির্বাচিত হয়েছে, সেগুলো হলো ব্লেজ ও টঙ্ক। আজ নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ব্লেজ ও টঙ্ককে বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে। এ ছাড়া ফ্যানস পার্কগুলোয়ও থাকবে। মাসকট দুটি দর্শক-সমর্থকদের সঙ্গে মিশে গিয়ে তাদের আরও উজ্জীবিত করবে।

ব্লেজ হলো নারী মাসকট, যে দ্রুতগতিতে বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। নির্ভুলতা, অতুলনীয় প্রতিফলন, সীমাহীন নমনীয়তা ও দৃঢ় সংকল্পের কারণে সে একজন ফাস্ট বোলিং সেনসেশন। ব্লেজ লাল রঙের পোশাকের সঙ্গে কোমরে একটি বেল্ট বেঁধেছে, যেটার সঙ্গে ছয়টি ক্রিকেট বলের মতো ক্ষমতাসম্পন্ন গোলাকার বস্তু রয়েছে। প্রতিটিই খেলার কৌশল পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।

 

আর টঙ্ক হলো পুরুষ মাসকট। নীল পোশাক পরা হিমশীতল স্বভাবের টঙ্ক একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান। সে একটি তড়িৎচুম্বকীয় ব্যাট দিয়ে খেলে। এটা দিয়ে সব ধরনের শট খেলতে পারে। তার একেকটা শট চমকে দেওয়ার মতো, ব্যাটিং–চাতুর্য দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দেয় এবং ক্রিকেটের সর্বৃবহৎ মঞ্চকে আলোকিত করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।