Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপ দল ঘোষণার আগের দিন দায়িত্ব ছাড়লেন হাফিজ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ দল ঘোষণার আগের দিন দায়িত্ব ছাড়লেন হাফিজ

এতদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ হাফিজ। তবে বিশ্বকাপ দল ঘোষণার ঠিক একদিন আগে এই পদ থেকে সড়ে দাঁড়ালেন তিনি।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পিসিবি থেকে অব্যাহতির কথা জানান হাফিজ। তিনি লিখেছেন, 'পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এমজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করেছি।

আমাকে এই সুযোগ দেওয়ার জন্য জাকা আশরাফকে ধন্যবাদ দিতে চাই। জাকা আশরাফ যদি পাকিস্তান ক্রিকেটের প্রয়োজনে আমার কোনো পরামর্শ চায়, তাহলে সাহায্য করার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। পাকিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা। পাকিস্তান জিন্দাবাদ।'

এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি এবং সর্বশেষ এশিয়া কাপে আশানুরূপ সাফল্য না পাওয়ায় বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণায় দেরির কথা আগেই জানা গেছে। এ নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

যেখানে বাবর আজম অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ (শুক্রবার) পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।