Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ বিশ্বকাপ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

admin • 20 Jul 2026, 10:17 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। ঐতিহাসিক এই জয়ের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে নিজের সাফল্যের একটি অংশ ব্রাজিলিয়ান তারকা নেইমারের প্রতি উৎসর্গ করেছেন স্পেনের উইঙ্গার নিকো উইলিয়ামস।

 

ফাইনালে ফেরান তোরেসের একমাত্র জয়সূচক গোলের অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী এই উইঙ্গার। ম্যাচ শেষে কাজে টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিকো বলেন, “আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমার আদর্শ নেইমার। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।”

 

ফাইনালজুড়ে দারুণ পারফরম্যান্স করেন নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একবার বল জালে জড়ালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়। তবে কিছুক্ষণ পর হেড দিয়ে ফেরান তোরেসের জয়সূচক গোলের সুযোগ তৈরি করে ম্যাচের অন্যতম নায়ক হয়ে ওঠেন তিনি।

 

বাতিল হওয়া গোল নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে নিকো বলেন, “কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি।” স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর নেইমারের প্রতি নিকোর এই শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।