Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে, ছবি তুললেন মুশফিকরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ ট্রফি এখন মিরপুরে, ছবি তুললেন মুশফিকরা

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৮ আগস্ট) নেয়া হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও বিসিবির পরিচালকরা ট্রফির সাথে ছবি তুলছেন।

এর আগে, গত রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর দিন গতকাল এই ট্রফি যায় পদ্মা সেতুতে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি। মূলত ছবি তোলার জন্যই নেওয়া হয়েছিল ট্রফিটি। একদিন না যেতেই ট্রফি এখন অবস্থান করছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

সকাল নয়টায় বিসিবি প্রাঙ্গনে আসে ট্রফিটি। এখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

এরপর শেষের দিন (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।