Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু উড়িয়ে দেওয়ার হুমকি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু উড়িয়ে দেওয়ার হুমকি

বিশ্বকাপে উদ্বোধনি, ফাইনাল ম্যাচসহ আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সর্বমোট এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচ হবে এই মাঠে। বিশ্বকাপ শুরু হতে না হতেই স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ই–মেইলে মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সঙ্গে স্টেডিয়ামটি যার নামাঙ্কিত সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে লিখেছে, কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিঞ্চয়ের মুক্তি চাওয়ার পাশাপাশি ৫০০ কোটি রুপি দাবি করেছেন হুমকিদাতারা।

মুম্বাই পুলিশ, গুজরাট পুলিশসহ আরো কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে এনআইএ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ প্রকাশ করেছে, এই হুমকির পর মেইলের উৎস খুঁজে বের করার তোড়জোড় চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।