Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপের সুযোগ পায়ে ঠেললেন সৌম্য!

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের সুযোগ পায়ে ঠেললেন সৌম্য!

আজকের ম্যাচটি বিশেষ উপলক্ষ্য হতে পারতো সৌম্য সরকারের জন্য। দীর্ঘ দুই বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করা হয়নি। আজ ব্যাট করতে নেমে টিকলেন মোটে ২ বল। কোনো রান না করেই সাজঘরে ফিরে গেছেন।

২০২১ সালের পর ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য। প্রায় ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ফের ব্যর্থ হলেন। ওভার দ্য উইকেট থেকে করা ইশ সোধির বল লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এজড হয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার। ধরা পড়েছেন বোলার সোধির হাতেই।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ ঘরের মাঠের এই নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে টিম ম্যানেজমেন্ট কয়েকজনকে বাজিয়ে দেখতে চায় এই সিরিজে। বিশেষ করে দলের মাথাব্যথার বড় জায়গা যখন নড়বড়ে ব্যাটিং।

নির্বাচকদের নজর ছিল সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদদের দিকে। বিসিবির তরফে আভাস ছিল এই সিরিজে ভালো করলে মিলতে পারে বিশ্বকাপের টিকিট।

আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ তার পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর। সুতরাং প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর আজই ভালো পারফরম্যান্সে নজর কাড়ার দারুণ সুযোগ ছিল। বলাই যায়, সুবর্ণ সুযোগ পায়ে ঠেললেন সৌম্য সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।