Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকাপের সহস্রতম ম্যাচে ইতিহাসের নতুন অধ্যায়

admin • 20 Jun 2026, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের সহস্রতম ম্যাচে ইতিহাসের নতুন অধ্যায়

ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচ কবে, কখন হয়েছিল মনে আছে? ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালের ১৩ জুলাই। প্রথম আসরের উদ্বোধনী দিনে একই সাথে দুটি ম্যাচ মাঠে গড়ায়। একটিতে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে পরাজিত করে এবং অন্যটিতে যুক্তরাষ্ট্র বেলজিয়ামকে ৩-০ গোলে হারায়।

১৯৩০ থেকে ২০২৬। নানা পথ ঘুরে, নানা অলি-গলি মাড়িয়ে, অজুত-নিযুত সময় পেরিয়ে বিশ্বকাপ এখন সহস্র ম্যাচের দোরগোড়ায়।  ফিফা বিশ্বকাপ ইতিহাসে আরেকটি বিশেষ মাইলফলক তৈরি হতে যাচ্ছে। শনিবার (২০ জুন) মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে জাপান ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি হবে বিশ্বকাপ ইতিহাসের ১,০০০তম ম্যাচ।

এশিয়া ও আফ্রিকার এই দুই দল শুধু গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচই খেলবে না, বরং ফুটবলের বৈশ্বিক বিস্তার ও আধুনিক যুগে বিশ্বকাপের অন্তর্ভুক্তিমূলক চরিত্রেরও প্রতীক হয়ে উঠবে। তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘বিশ্বকাপের ১,০০০তম ম্যাচে অংশ নেওয়া সত্যিই প্রতীকী একটি মুহূর্ত। এই প্রতিযোগিতার ইতিহাস, সেরা ম্যাচ ও সেরা খেলোয়াড়দের কথা মনে করিয়ে দেয় এটি ।

 

জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘এত দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসের টুর্নামেন্টে ১,০০০তম ম্যাচে অংশ নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। এটি এশিয়ার প্রতিনিধিত্ব করারও গর্বের বিষয়।’

 

আগে যেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল সীমিত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০০-এর বেশি ফেডারেশন পর্যন্ত। প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল ১৩ দেশ। ২০২৬ বিশ্বকাপে এই অংশগ্রহণ বাড়িয়ে ৪৮ দল করা হয়েছে, যা ফুটবলের আরও বিস্তৃত বিকাশের অংশ।

 

স্কিরি আরও বলেন, ‘গত কয়েক বছরে ফুটবল অনেক এগিয়েছে। নতুন প্রতিযোগিতা ও সুযোগের মাধ্যমে বিভিন্ন দেশের খেলোয়াড়রা বিশ্বমঞ্চে নিজেদের দেখানোর সুযোগ পাচ্ছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।