| তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
| ৭ অক্টোবর | দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা | দিল্লি |
| ১৫ অক্টোবর | ইংল্যান্ড-আফগানিস্তান | দিল্লি |
| ২৫ অক্টোবর | অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস | দিল্লি |
| ২৮ অক্টোবর | অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড | ধর্মশালা |
| ৩ নভেম্বর | নেদারল্যান্ডস-আফগানিস্তান | লক্ষ্ণৌ |
ক্রিকেট
খেলাধুলা
বিশ্বকাপের যে ম্যাচগুলোতে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা
admin
• 25 Sep 2023, 10:01 PM
• পঠিত 1 বার
আগেই জানা গিয়েছিল, এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তিনি চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, অন ফিল্ড আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম পর্বের ৪৫টি ম্যাচের আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে।
প্রথম পর্ব শেষে সেমিফাইনাল এবং ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করা হবে। ৪৪ বছর বয়সী শরফুদ্দৌলার প্রথম ম্যাচ আগামী ৭ অক্টোবর। দিল্লিতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার ম্যাচটিতে তিনি ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড।
এই ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং ভারতের নিতিন মেনন। এছাড়া অস্ট্রেলিয়ার পল উইলসন ও বাংলাদেশের শরফুদ্দৌলা থাকবেন চতুর্থ আম্পায়ারের দায়িত্বে।
দেখে নিন- শরফুদ্দৌলা যে ম্যাচগুলো পরিচালনা করবেন :
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





