Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

admin • 25 Jun 2026, 12:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সাফল্যের আনন্দকে আরও রঙিন করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। আগামী সোমবার ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচ উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

 

কাভালিয়েরি বলেন, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের উত্তরণ উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিতব্য ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।

  স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন মিমও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাভালিয়েরি।   এক পোস্টে তিনি মজার ছলে লিখেন, ‘ব্রাজিল নিয়ে আমি যে মিমগুলো পেয়েছি, একবার দেখে নিন।’ এরপর সমর্থকদের উদ্দেশে বার্তা দেন, ‘এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’   আগামী সোমবার রাত ১১টায় নিজেদের নকআউট ম্যাচ খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস—এই তিন দলের যেকোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই বেশ এগিয়ে থাকছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।