Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপেই মেইডেন সেঞ্চুরি রাচিনের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিশ্বকাপেই মেইডেন সেঞ্চুরি রাচিনের

চলতি বছরের ২৫ মার্চ শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হয়ে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রাচিন রবিন্দ্রর। অভিষেকর পর থেকে জাতীয় দলের হয়ে ১৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী এই তারকা।

ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাচিন রবিন্দ্র খেলেন ৯৭ রানের অনবদ্য ইনিংস। সেই ম্যাচে নিউজিল্যান্ড ৩৪৬ রানের বিশাল টার্গেট তাড়ায় জয় পায়।

প্রস্তুতি ম্যাচের সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বিশ্বকাপের মতো বড় মঞ্চেও।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট তাড়ায় দারুণ ব্যাটিং করেন রাচিন রবিন্দ্র।

এদিন ৮২ বল মোকাবেলা করে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন রাচিন। তার আগে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে সেঞ্চুরি হাঁকান। তাদের জোড়া সেঞ্চুরিতে জয়ের পথে নিউজিল্যান্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।