Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বিরিয়ানি রান্না না করায় স্ত্রীকে ছুরিকাঘাত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিরিয়ানি রান্না না করায় স্ত্রীকে ছুরিকাঘাত

রাতের বেলায় খাবারের জন্য বিরিয়ানি রান্না না করায় বড় ধরনের খেসারত দিতে হয়েছে ভারতের এক গৃহবধূকে। স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনি এখন হাসপাতালে। 

 

মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের লাতুর জেলায় রাতের খাবারের জন্য বিরিয়ানি তৈরি না করায় মাতাল অবস্থায় এক ব্যক্তি তার স্ত্রীকে ছুরিকাঘাত করে আহত করেছে।  

   

পরিদর্শক সুধাকর বাওকর জানিয়েছেন, ৩১ শে আগস্ট নান্দেড রোড এলাকার কুষ্টদামে ঘটে যাওয়া ঘটনার জন্য অভিযুক্ত বিক্রম বিনায়ক দেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

   

তিনি বলেন, ৩১ আগস্ট রাতে অভিযুক্ত বিনায়ক মদ্যপ অবস্থায় বাড়িতে আসে এবং রাতের খাবারে বিরিয়ানি না বানানোর জন্য স্ত্রীর সঙ্গে তর্ক শুরু করে।

   

এক সময় ক্ষিপ্ত হয়ে বিনায়ক তার স্ত্রীকে বেদম পেটাতে শুরু করে। এ সময় পরিবারের অন্যান্য লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে সে স্ত্রীকে ছুরিকাঘাত করে। 

   

হামলায় গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় মামলা হলেও স্বামীকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

অনলাইন/ মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।