Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিয়ে করলেন ‘বিশ্বকাপজয়ী’ আকবর আলী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ে করলেন ‘বিশ্বকাপজয়ী’ আকবর আলী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। তার নেতৃত্বেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জিতে বাংলাদেশ দল। বুধবার (৩০ আগস্ট) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

 

আকবর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবরটি জানিয়েছেন। উইকেটরক্ষক-ব্যাটারের জীবনসঙ্গীর নাম জান্নাতে ওয়াহিদা হোসাইন।

 

জান্নাতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে জৈবচিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত।

 

স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আকবর লিখেছেন, ‘তোমাকে চেনা ছিল কাকতালীয়, কিন্তু বেছে নেওয়া সুস্পষ্ট। আমার জীবনে আগমন করার জন্য ধন্যবাদ। তুমি একজন সেরা পার্টনার। যে কেউ তোমার মতো পার্টনার পেতে স্বপ্ন দেখতে পারে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।