Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়ার ১২৪ বছরের ইতিহাসে প্রথম ক্ষমতায় থাকায় অবস্থায় বিয়ে করলেন প্রধানমন্ত্রী। ক্যানবেরায় সরকারি বাসভবনে ৫ বছরের প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন অ্যান্হনি আলবানিজ। পাত্রী ১৬ বছরের ছোট জোডি হেইডন। শনিবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। 

 

বিয়েতে ছিলো না তেমন চোখধাধানো আয়োজন। আলবানিজ-জোডির জীবনের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে উপস্থিত ছিলো কিছু ঘনিষ্ঠ বন্ধু আর স্বজন। ফ্লাওয়ার গার্লের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলো জোডির ৫ বছরের ভাগনী এলা। অফিসে বিয়ের মূল রীতি শেষে প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসভবন 'দ্যা লজে' আয়োজিত হয় বাদবাকি আনুষ্ঠানিকতা।

অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন জোডি হেইডন। বর্তমানে বিনিয়োগ এবং পুজি সংশ্লিষ্ঠ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। এর আগে, ২০১৯ সালে মেলবোর্নে একটি বাণিজ্যিক সম্মেলনে প্রথম দেখা হয় আলবানিজ-জোডির। ২০২২ সালে নির্বাচনের সময় তাদের সম্পর্কের বিষয়কে প্রকাশ্যে আসে।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।