Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়ের ৪৫ বছর পর মেরিল স্ট্রিপের সংসারে ভাঙন!

admin • 21 Oct 2023, 07:53 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের ৪৫ বছর পর মেরিল স্ট্রিপের সংসারে ভাঙন!

অস্কারে ২১ বার মনোনয়ন ও ৩২ বার গোল্ডেন গ্লোব মনোনয়নের রেকর্ড তাঁর দখলে। যুগ যুগ ধরে কীর্তি গড়া সেই অভিনেত্রী মেরিল স্ট্রিপ। চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা অভিনেত্রীর তালিকায় প্রথমেই আসে তাঁর নাম। ক্যারিয়ারের মতো পারিবারিক জীবনেও ভক্তদের চোখে তিনি সফল ব্যক্তিত্ব। কেননা মার্কিন ভাস্করশিল্পী ডন গামারের সঙ্গে তাঁর দীর্ঘ ৪৫ বছরের সংসার। কিন্তু মেরিলের সেই সংসার আর অটুট নেই। ভেঙে গেছে! খবর মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের।

শুক্রবার (২০ অক্টোবর) এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে স্ট্রিপ ও গামারের এক ঘনিষ্ঠ সূত্র। তিনি বলেন, ‘ডন গামার ও মেরিল স্ট্রিপ ছয় বছরের বেশি সময় ধরে আলাদা থাকছেন। যদিও তাদের পরস্পরের প্রতি টান রয়েছে, তবে তাঁরা আলাদা থাকাই বেছে নিয়েছেন।’

মেরিল ও গামারের চার সন্তান। তাঁরা হলেন— সংগীতশিল্পী হেনরি ওলফে, অভিনেত্রী ম্যামি গামার, গ্রেস গামার ও লুইসা জ্যাকবসন। এছাড়া তাদের পাঁচ নাতি-নাতনিও রয়েছে।

১৯৭৮ সালে নিজের প্রথম প্রেমিক জন ক্যাজেলকে হারান মেরিল স্ট্রিপ। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সেই শোকে যখন স্ট্রিপ বিষণ্ণ, তখন তার সঙ্গে পরিচয় ঘটে ডন গামারের। ওই বছরই তাঁরা বিয়ে করেন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্ম নেওয়া মেরিল স্ট্রিপের চলচ্চিত্র যাত্রা শুরু ১৯৭৫ সালে। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩ বার অস্কার, ৯ বার গোল্ডেন গ্লোব, ৩ বার প্রাইমটাইম এমি, ২ বার ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসহ দুই শতাধিক পুরস্কার জিতেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।