Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বিয়ের আসরে হাজির প্রেমিকা, অতঃপর...

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিয়ের আসরে হাজির প্রেমিকা, অতঃপর...

বিয়ের সব আয়োজন ঠিকঠাক। যথারীতি আসরে বসেছিলেন বর-কনে। এমন সময়েই ঘটে বিপত্তি। হঠাৎ অনুষ্ঠানের মাঝে এক নারী এসে দাবি করেন, তিনি বরের প্রেমিকা। এখানেই শেষ নয়। ওই নারী জানান, দীর্ঘ আট বছর ধরে ওই নারীর সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কে ছিলেন বর।

 

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালিতে।

 

সূত্রে জানা যায়, পাতিয়ালার বাসিন্দা সেই নারী দুই সন্তানের মা। তিনি অভিযোগ করেন, মেয়েটির সঙ্গে যার বিয়ে হচ্ছে, সেই ব্যক্তি তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েও কথা রাখেননি। দীর্ঘ আট বছর ধরে তারা ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন।

 

বিয়ের আসরে সকলের সামনে নারী বলেন, ‘এই ছেলেটিকে বিয়ে করবে বলে ইতোমধ্যেই আদালতে আমার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছি। আমার ছেলেমেয়ের সঙ্গেও ওর ভাল সম্পর্ক। ও যে মনে মনে অন্য কাউকে বিয় করার পরিকল্পনা করছে, সে বিষয়ে আমি কিছুই জানতাম না।’

 

তবে বর পাল্টা অভিযোগ করেন জানান, সেই নারীর যে বিবাহবিচ্ছেদ হয়নি, সেই বিষয়টি তিনি জানতেন না। তিনি বলেন, ‘ও আমাকে বলেনি যে ওর এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। ও আমাকে মিথ্যা বলেছে। তাই আমি অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’’

এদিকে কনের পরিবার বিয়ে ভেঙে দেওয়ার পর সব আয়োজনের জন্য যা খরচ হয়েছে, তা বরের কাছে দাবি করেছে। বরের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বরকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।