Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়ের আসরে নববধূকে বরের চুমু,বরের পরিবারকে মারধর

admin • 25 May 2024, 02:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের আসরে নববধূকে বরের চুমু,বরের পরিবারকে মারধর

বিয়ের আসরে সবার সামনে নববধূকে চুমু দিয়ে বসেন বর। আর এ নিয়েই বাধে ব্যাপক হট্টোগল। এ পর্যায়ে সেটি মারামারিতে রুপ নেয়। কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরের পরিবারকে মারধর শুরু করে । গত সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে । সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে এ খবর জানা গেছে।

ওইদিন প্রদেশটির হাপুরের অশোক নগরের একটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়। জয়মালা পরানোর পর বর তার নববধূকে চুমু দেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে যায় কনের পরিবার। তখন তারা স্টেজে ওঠে লাঠি দিয়ে বরের পরিবারকে ব্যাপক মারধর করে। এতে করে বরের বাবাসহ ছয়জন আহত হন।

এরপর সেখানে পুলিশ ডাকা হয়। পুলিশ এসে মোট সাতজনকে আটক করে নিয়ে যায়। কনের পরিবার দাবি করেছে তাদের মেয়েকে ইচ্ছের বিরুদ্ধে সবার সামনে চুমু দিয়েছেন বর।

ওই বর দাবি করেছেন, জয়মালা পরানোর পর নববধূ তাকে হাতে চুমু দিতে বলেন।

হপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজকুমার আগারওয়াল জানিয়েছেন, কোনো পরিবারই লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে সেটির ওপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে এক সঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন তাদের বাবা। প্রথম মেয়ের বিয়ে কোনো ঝামেলা ছাড়া শেষ হলেও দ্বিতীয় মেয়ের বিয়ের সময় গন্ডগোল বাধে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।