Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়ের আগে অন্তঃসত্ত্বা, বনে নিয়ে আগুনে পোড়ালেন মা-ভাই

admin • 29 Sep 2023, 10:32 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়ের আগে অন্তঃসত্ত্বা, বনে নিয়ে আগুনে পোড়ালেন মা-ভাই

ভারতে অন্তঃসত্ত্বা এক তরুণীকে (২১) বনের ভেতর নিয়ে গিয়ে আগুনে পুড়ে হত্যার চেষ্টা করেছেন তারই মা ও ভাই। দেশটির উত্তর প্রদেশের হাপুর নামক এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অবিবাহিত মেয়ে গর্ভবতী হওয়ার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ভুক্তভোগী নারীর পরিবার। তারা তাঁকে শিশুটির বাবার বিষয়ে জিজ্ঞাসা করেন। কিন্তু ওই এ নিয়ে তরুণী পরিবারকে বিস্তারিত কিছু জানাননি। পরে ওই তরুণীর মা এবং ভাই তাঁকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে শরীরে আগুন ধরিয়ে দেন।

পুলিশ আরও জানায়, এরপর বনের কিছু কৃষক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিত্সকরা তাঁকে মিরাটের একটি সরকারি হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযুক্ত মা ও ভাইকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক এবং তাকে মিরাট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

  সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।