Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, একই পরিবারের ৯ জন নিহত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকালে রাজস্থানের ঝালাওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গাড়িটি মধ্যপ্রদেশের একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। ঝালাওয়ারের ৫২ নম্বর জাতীয় সড়কে গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। নিহতরা সবাই একই পরিবারের।

তাঁরা সবাই বিয়েবাড়ি থেকে ফিরছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও পরে তাঁকে আটক করেছে পুলিশ।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, মৃতদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। সকলে একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাকে থাকা এক ব্যক্তি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।