Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের মেরঠে ২০ লাখ রুপির বিমার অর্থ আত্মসাৎ এবং পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশের তথ্যমতে, মেরঠের হস্তিনাপুরের বাসিন্দা অতুল পওয়ার। তার স্ত্রী দামিনী। দু’জনে মিলে শিশুদের একটি স্কুল চালাতেন। ২০১৯ সালে বিয়ে হয় দু’জনের। শুক্রবার সকালে সাপে ছোবল দিয়েছে স্বামীকে এমন তথ্য প্রতিবেশিদের বলার পর নিজেই তড়িঘড়ি করে অতুলকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন অতুলের মৃত্যু হয়েছে। অতুলের বিছানা থেকে একটি বিষধর সাপও উদ্ধার হয়। ফলে সাপের ছোবলে মৃত্যুর তত্ত্ব আরও জোরালো হয়।

 

কিন্তু অতুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে বিছানায় সাপ কীভাবে আসবে। তারপর তারা পুলিশে একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে তাদের স্কুলের গাড়িচালক তুষারের সঙ্গে দামিনীর প্রেমের সম্পর্ক রয়েছে। এরপর দামিনী আর তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

 

দামিনী এবং তুষারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, অতুলকে অনেক দিন ধরেই খুনের পরিকল্পনা করছিলো তারা। তুষারের দাবি, সাপের ছোবলের পরিকল্পনা দামিনীর। তার কথামতো এক সাপুড়ের কাছে থেকে বিষধর সাপ কিনেছিলেন তুষার। তার পর সেই সাপ দামিনীকে দেন। বৃহস্পতিবার তুষারকে রাতে দুধ খেতে দেন দামিনী। দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। তার পর অতুল ঘুমিয়ে পড়তেই তুষারের আনা বিষধর সাপ বিছানার মধ্যে ছেড়ে দেন দামিনী।

 

পুলিশের অভিযোগ, অতুলের নামে ২০ লক্ষ রুপির বিমা ছিল। সেই বিমা হাতাতে পরিকল্পনা করেছিলেন দামিনী এবং তুষার। এ ঘটনায় অতুলের স্ত্রী দামিনী ও তার প্রেমিক তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।