Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান।

আজ (২১ মার্চ) মঙ্গলবার বিকালে বিমান বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে জরুরিভিত্তিতে ঢাকায় আসেন সাকিব। এসময় তাঁকে বরণ করে নেয় বিমান কর্তৃপক্ষ।  পরে বিমানের বলাকা কার্যালয়ে তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়। বিমানের প্রধান কার্যালয় বলাকায় ব্রান্ডিং ইস্যুতে সাকিবের সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম ও বিমানের অন্যান্য পরিচালকদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সাকিব আল হাসান। চুক্তি অনুযায়ী বিমানের প্রচার ও প্রসারে বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন সাকিব।

বিমানের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘আমি খুবই গর্বিত বিমানের অংশ হতে পেরে। ছোটবেলায় বন্ধুরা খেলার মাঠে দেখতাম বিমান উড়ে যেত। আমি আশা করি বাংলাদেশ বিমান সামনের দিকে আরও এগিয়ে যাবে। সবাই মিলে চেষ্টা করলে আমি নিশ্চিত বাংলাদেশ বিমান অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে।’

 

 

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করে তুলতে সর্বপ্রথম যে কাজগুলো করেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশ বিমান অর্ডিন্যান্স জারির মাধ্যমে রাষ্ট্রীয় এয়ারলাইন্স প্রতিষ্ঠা। তিনি বিমানের ব্র্যান্ডিং ও খেলাধুলা বিষয়ে সহযোগিতার জন্য সাকিব আল হাসান কে ধন্যবাদ জানান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম শফিউল আজিম বলেন, সাকিব আল হাসান নিজ যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে সুউচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তার কার্যক্রম আমাদেরকে অনুপ্রাণীত করে। আমরাও সততা, দক্ষতা ও উন্নত সেবার মাধ্যমে এভিয়েশন খাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সুপ্রিতিষ্ঠিত করতে একযোগে কাজ করবো। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতি ভালোবাসা থেকেই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।