Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

বিবিসির সাংবাদিকদের মারধর করল ইসরায়েলি পুলিশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিবিসির সাংবাদিকদের মারধর করল ইসরায়েলি পুলিশ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা তাদের একদল সাংবাদিককে মারধর করেছে ইসরায়েলি পুলিশ।ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর তেল আবিবসহ বিভিন্ন শহরে সংবাদ সংগ্রহ ও সেগুলো প্রচারের কাজ করছিলেন বিবিসির এই সাংবাদিকরা।

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) তেল আবিবে কাজ শেষে হোটেলে ফেরার সময় সাংবাদিকদের গাড়িটি আটকায় পুলিশ।

ওই সময় গাড়িতে ছিলেন ইসরায়েলি সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব এবং তাদের বিবিসি অ্যারাবিক দলটি।

তাদের গাড়িতে ‘টিভি’ লেখা সংবলিত স্টিকার ছিল। তা সত্ত্বেও তাদের গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো হয়। এরপর গাড়ির ভেতর তল্লাশি চালানো হয় এবং তাদের দেওয়াল চেপে ধরা হয়।

বিবিসির এক মুখপাত্র বলেছেন, ‘সাংবাদিকদের অবশ্যই স্বাধীনভাবে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে।’

সাংবাদিক মুহান্নাদ তুতুনজি এবং হাইথাম আবুদিয়াব জানিয়েছেন, তারা নিজেদের বিবিসির সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং পুলিশের কাছে তাদের পরিচয়পত্র দেখান।

যখন তুতুনজি পুলিশের এই হয়রানির বিষয়টির ভিডিও করতে যান তখন তার ফোন কেড়ে নেওয়া হয় এবং সেটি মাটিতে আছড়ে ফেলে ভেঙে ফেলা হয় এবং তার গলা চেপে ধরা হয়।

বিবিসির মুখপাত্র বিবৃতিতে আরও বলেছেন, ‘আমাদের বিবিসি অ্যারাবিকের একটি দলকে তেল আবিবে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে মিডিয়া লেখা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ তাদের গাড়ি আটকায় এবং হামলা করে।’

হামলার বিষয়ে কথা বলতে ইসরায়েলি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি।

এদিকে বিবিসির সাংবাদিকদের উপর দখলদার ইসরায়েলি পুলিশ এমন সময় হামলা চালাল যখন— তাদের সেনাদের হামলায় লেবাননে বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।