Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিবাহ বিচ্ছেদ হলেও মুসলিম নারীরা ভরণপোষণ পাবে: ভারতের সুপ্রিম কোর্ট

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিবাহ বিচ্ছেদ হলেও মুসলিম নারীরা ভরণপোষণ পাবে: ভারতের সুপ্রিম কোর্ট

বিবাহ বিচ্ছেদের পর স্বামীর কাছে মুসলিম নারীরাও খোরপোশ (ভরণপোষণ) চাইতে পারবেন বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

 

বুধবার (১০ জুলাই) বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এ রায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এখন ভারতীয় আইনে তালাকপ্রাপ্ত মুসলিম নারীরা আদালতে ভরণপোষণের দাবি জানাতে পারবেন। খবর- ইকোনমিক টাইমসের

 

জানা গেছে, এক মুসলিম ব্যক্তি তালাক দেওয়ার পর স্ত্রীকে ভরণপোষণ দিতে চাননি। পারিবারিক আদালত তাকে মাসিক ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ-আদালতে আবেদন করা হলে সেখান থেকে নির্দেশনা আসে যে, তালাক দেওয়া সাবেক স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা করে ভরণপোষণের জন্য দিতে দিতে হবে এবং পারিবারিক আদালতকে ৬ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়। উচ্চ আদালতও একই রায় দিলে ওই ব্যক্তি চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত সেই পিটিশনকে খারিজ করে দিয়েছে।

 

এই ঘটনা ঘটার পরপরই বিচারপতিরা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সকল ধর্মের বিবাহবিচ্ছেদ হওয়া নারীরা ভরণপোষণের দাবি জানাতে পারেন।

 

আদালত জানিয়ে দেয়, বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের অধিকার রক্ষা আইন, ১৯৮৬ অনুসারে মুসলিম নারীদের ধর্মনিরপেক্ষতার চোখে আলাদা করে দেখা যায় না। বেঞ্চ ব্যাখ্যা দিয়ে বলেছে, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারায় যদি কোনো মুসলিম নারীর বিবাহবিচ্ছেদ হয়ে থাকে তাহলে তিনি ভরণপোষণ পাওয়া অধিকার পাবেন। মুসলিম নারী (বিবাহ অধিকার রক্ষা) আইন, ২০১৯-এ এর বন্দোবস্ত আছে।

 

বিচারপতি নাগারত্ন বলেন, 'কিছু স্বামী রয়েছেন যে, তারা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী, যে পরিবারের দেখাশোনা করেন, তিনি মানসিক ও অন্যান্য দিক থেকে স্বামীর ওপরে নির্ভরশীল। সময়ের প্রয়োজনে বর্তমানে ভারতীয় পুরুষদের স্ত্রীদের ভূমিকা তাদের আত্মত্যাগকে স্বীকার করার সময় এসেছে।'

 

আদালত জানায়, ধারা ১২৫ মতে, একজন ব্যক্তি যিনি পর্যাপ্ত উপার্জন করেন তিনি তার স্ত্রী, সন্তান বা পিতামাতার ভরণপোষণ অস্বীকার করতে পারেন না।এই অধিকার ধর্ম নিরপক্ষেতা, বিবাহিত নারীদের লিঙ্গ সমতা এবং আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

 

এর আগে সুপ্রিম কোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১২৫ ধারার অধীনে বিবাহবিচ্ছেদের পরে একজন মুসলিম নারী তার স্বামীর কাছ থেকে ভরণপোষণবাবদ আর্থিক নিশ্চয়তা চাইতে পারবেন। ভরণপোষণ দাতব্য নয় বরং এটি বিবাহিত মহিলাদের মৌলিক অধিকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।