Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিবাহিত পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা: আদালত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিবাহিত পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা: আদালত

ভারতের সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি মামলা চলছিল। রায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল নিষ্ঠুরতার নতুন এক সংজ্ঞা। কোনো পুরুষকে বিয়ের পর যদি তার স্ত্রী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘরজামাই হতে চাপ দেওয়া হয়, তবে সেটা ওই পুরুষের প্রতি প্রকারান্তরে নিষ্ঠুরতার সামিল।

 

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ বিবাহবিচ্ছেদের একটি মামলার রায় দিতে গিয়ে পুরনো এক মামলার সূত্রে এ মন্তব্য করেন।

 

বিয়ের পর কোনো পুরুষকে তার নিজের পরিবার ছাড়তে বাধ্য করার চেষ্টাকে নিষ্ঠুরতা বলে রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। পাশাপাশি ২০১৯ সালে ওই পুরুষের দায়ের করা বিবাহ-বিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেন আদালত।

 

জানা গেছে, ২০০১ সালে গুজরাটের যুবকের সঙ্গে বিয়ে হয় দিল্লির তরুণীর। বিয়ের ছয় মাসের মধ্যে মেয়েকে দিল্লি নিয়ে চলে আসেন তার বাবা-মা। এদিকে স্ত্রীকে ফেরাতে বহু চেষ্টা করেন গুজরাটের ওই যুবক। তবে ব্যর্থ হন তিনি। উল্টো তাকেই দিল্লি গিয়ে ঘরজামাই হতে বলা হয়। যা প্রকারান্তরে তার মনের ওপর চাপ বাড়াচ্ছিল। ২০০২ সাল থেকে এ স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। বিয়ের পর ছয়মাস কোনোরকমে তারা এক সঙ্গে থেকেছেন।

 

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এ দম্পতির দীর্ঘ দুই দশকের বিচ্ছিন্নতাই প্রমাণ করে- তাদের মধ্যে দাম্পত্য বলে কিছু টিকে নেই! বিচ্ছিন্নতাসহ একে অপর থেকে দীর্ঘদিন আলাদা থাকার বিষয়টিকেও পারস্পরিক নিষ্ঠুরতা বলে উল্লেখ করেন আদালত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।