Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বির-মুমিনুল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বির-মুমিনুল

বিপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি জাতীয় দলের এক সময়ের তারকা মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। এমনকি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি।

বিপিএলের গত আসরেও খেলেছিলেন সাব্বির রহমান। আশরাফুল খেলেছেন সর্বশেষ ২০১৯ সালে।

নিষেধাজ্ঞা থেকে ফিরে চট্টগ্রাম ভাইকিংস তাকে দলে ভিড়িয়েছিল। আর মুমিনুল গতবারের মত এবারের আসরেও দল পাননি। যদিও এখন তার জাতীয় দলের ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে আছে কেবল টেস্ট ফরম্যাটে।

ড্রাফটের আগেই দল গোছানোর কাজ অনেকটাই এগিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ড্রাফট থেকে দল পেলেন একাধিক দেশি ক্রিকেটার। তবে 'সি' ক্যাটাগরি থেকে মুমিনুল হক ছাড়াও দল পাননি সৈয়দ খালেদ আহমেদ। দল না পাওয়া তালিকায় আছে মুনিম শাহরিয়ারের নামও।

 

২০ লাখ টাকা ভিত্তিমূল্যের 'ডি' ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।