Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেবে যুক্তরাষ্ট্র

admin • 17 Jan 2023, 10:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণমূলক শিক্ষা নিতে আগ্রহীদের ভিসা আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। একইসঙ্গে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে গ্রিন কার্ড আবেদনকারীদের ভিসার আবেদনগুলোও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। প্রক্রিয়াটি শুরু হবে গ্রিন কার্ডের প্রিমিয়াম ক্যাটাগরি ইবি-১ এবং ইবি-২ এর আবেদনকারীদের মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং অভিবাসী সংস্থা (ইউএসসিআইএস) জানিয়েছে, নতুন প্রক্রিয়াতে— ক্যাটাগরি আই-১৪০ পিটিশন, আন্তঃদেশীয় নির্বাহী এবং পরিচালক শ্রেণীবিন্যাসের অথবা ই-২১ শ্রেণীবিন্যাসের উচ্চতর ডিগ্রিধারী পেশাদার ব্যক্তি অথবা বিশেষ দক্ষতাসম্পন্ন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রিনকার্ড (এনআইডব্লিউ) আবেদন প্রক্রিয়াটি যুক্ত হবে।

   

ইউএসসিআইএস আরও জানিয়েছে, দক্ষতা বৃদ্ধি এবং বৈধ অভিবাসন পদ্ধতির উপর থেকে বাড়তি চাপ কমানোই এ নতুন পরিকল্পনার উদ্দেশ্য। সংস্থাটি বলেছে, ‘প্রিমিয়াম প্রক্রিয়ার অধীনে— মার্চ থেকে এফ-১ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেইনিং (ওপিটি) এবং এফ-১ এসটিইএম ওপিটি এক্সটেনশন এবং ইনিশিয়াল আই-৭৬৫ এ যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।’

 

এদিকে ধারণা করা হচ্ছে, ইউএসসিআইএস এসব সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্সের (এএপিআই) প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে। গত বছর কমিটির সদস্য অজয় জৈন ভুটুরিয়া এ সুপারিশ করেছিলেন।

সূত্র: সিএনবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।