Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বিতর্কের মাধ্যমে দক্ষতা ও গবেষণা চর্চা বাড়ে: শিক্ষা উপমন্ত্রী

admin • 25 Nov 2022, 07:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিতর্কের মাধ্যমে দক্ষতা ও গবেষণা চর্চা বাড়ে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিতর্ক মানুষকে সৃজনশীল হতে সাহায্য করে। আর ইংরেজি বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন ভাষাগত ও যোগাযোগ দক্ষতা বাড়বে, তেমনি গবেষণা চর্চাও বাড়বে।

 

শুক্রবার চট্টগ্রামে প্রথম আন্তঃস্কুল ইংরেজি জতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সারাদেশের ৬৪টি স্কুল এ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

   

উপমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে বাংলা বিতর্ক প্রতিযোগিতা হলেও ইংরেজি বিতর্ক খুব কম হয়। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের একাডেমিক জীবনে সহায়ক হবে। চট্টগ্রাম থেকে জাতীয় পর্যায়ে এ ধরনের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করায় বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ টেলিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (বার্তা) অনুপ কুমার খাস্তগীর, মিয়ানমারের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এমদাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আকতার প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।