Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
ক্রিকেট খেলাধুলা

বিজয় দিবসে সুখবর দিলেন সাকিব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিজয় দিবসে সুখবর দিলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত মৌসুম মোহামেডানের জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। ঐতিহ্যবাহী ক্লাব ছেড়ে এবার নতুন মৌসুমে তারকা এই ক্রিকেটারকে দেখা যাবে ভিন্ন দলে। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে ভক্তদের সুখবর দিয়েছেন সাকিব।

   

জানা যায়, ডিপিএলে মোহামেডান ছেড়ে দুই বছরের জন্য শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন ইনডোর উদ্বোধন শেষে দল পরিবর্তনের কথা নিজেই জানান তিনি।

 

শেখ জামালে যোগ দিয়ে দারুণ উচ্ছ্বসিত সাকিব। তিনি বলেন, ‘শেখ জামাল ফুটবল, ক্রিকেট খুবই ভালো করছে। সর্বশেষ ১০-১২ বছর ধরেই শেখ জামাল ভালো করছে। যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকের এই অবস্থানে পৌঁছেছে, আমি খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশা করি, শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব আগামী দুই বছর।’

 

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আয়োজনে বিজয় দিবস উদযাপন ও মেম্বার্স নাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক ইশতিয়াক সাদেক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।