Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

বিজয়নগরে বাসে আগুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিজয়নগরে বাসে আগুন

বিএনপির ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিজয়নগরে আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫৩ মিনিটের দিকে নাইটিঙ্গেল মোড় থেকে পুরানো পল্টনের দিকে যেতে বিজয়নগরে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পাওয়া যায়। পরে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা ১টা ৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এদিকে অবরোধের সময় ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নাশকতা ঠেকাতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিক হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো।

 

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

 

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

 

বিএনপি এই তফসিল প্রত্যাখান করে রোববার ও সোমবার ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করে। মঙ্গলবার ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হয়ে শুরু হয়েছে আবার অবরোধ কর্মসূচি।

 

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতার পর পুলিশের বিরুদ্ধে সমাবেশে পণ্ড করার অভিযোগ এনে ২৯ অক্টোবর থেকে প্রায় ধারাবাহিকভাবেই অবরোধ কর্মসূচি পালন করে আসছে দলটি।

 

বিএনপির এ কর্মসূচিগুলোতে সারা দেশে শতাধিক যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।