Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

বিছানা না গোছানোর দিন আজ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিছানা না গোছানোর দিন আজ

বছরের সবচেয়ে ছোট দিন আজ শনিবার (২১ ডিসেম্বর)। এই দিনটিতে ‘বিছানা না গোছানো দিবস’ হিসেবে পালিত হয়। ছোট দিন হওয়ায় একটু পরেই তো আবার বিছানা মেলতে হবে। তাই ভাঁজ করে কী হবে?

মূলত বিছানা গোছানোর কোনোরকম আগ্রহ তাদের মধ্যে কাজ করে না, কারণ রাতে তো আবার এখানেই ঘুমাতে হবে। এজন্য সারা দিন কাজের পর বাড়ি ফিরে সকালের বিছানাতেই ঘুমাতে হয় তাদের।

 

শীতকালে ঘুম থেকে উঠে বিছানো গোছানো অনেক অলসতার একটি কাজ। এই কাজটি নিয়মিত করে না এমন লোকের সংখ্যা অনেক। কারণ সেই তো আবার রাতেই মেলতে হবে বিছানা। বিশেষ করে টিনেজারদের এই বিছানা গোছানো নিয়ে প্রতিদিন সকালে রাগারাগি হয়ে যায় বাসার সবার সঙ্গে। এজন্য তাদের অনেক কথা শুনতে হয়। এরপরও শুধু অলসতার কারণে বিছানা গোছান না তারা। 

 

আর ঠিক এই কথাটাই মার্কিন টিনেজার শ্যানন বারবা ভেবেছিল ২০১৪ সালে। আর তারপর থেকেই বছরের সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বরকে বিছানা না গোছানো দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে পিটিশন দায়ের করে সে। 

 

পিটিশনে শ্যানন লেখেন, ‘মাঝেমধ্যে আমার বিছানা গোছাতে সত্যিই ক্লান্ত লাগে। এমন একটা দিন যদি আমাদের দেশে থাকত যেদিন কাউকে নিজের বিছানা গোছানো নিয়ে ভাবত হতো না, তাহলে কিন্তু বেশ হতো। আপনারা এ নিয়ে একটি বিল পাস করলে আমি সত্যিই কৃতজ্ঞ থাকব।’

 

আর বহু মানুষের মনের কথার সঙ্গে মিলে যাওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই দিবসের ধারণাটি।

 

সূত্র : ডেজ অব দ্য ইয়ার

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।