Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিচারকের প্রতি বিরূপ মন্তব্য, ট্রাম্পকে গুনতে হলো জরিমানা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিচারকের প্রতি বিরূপ মন্তব্য, ট্রাম্পকে গুনতে হলো জরিমানা

বিচার প্রক্রিয়া চলাকালীন এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খবর ডয়েচে ভেলে।

 

স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) নিউইয়র্কের আদালতে শুনানি ছিল সাবেক রিপাবলিকান এই প্রেসিডেন্টের। সেখানে বিচার প্রক্রিয়া চলাকালীন এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। এর জেরে তাকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।

 

বিচারকার্য চলার সময়ে ট্রাম্প বলেন, ‘তিনি (এই বিচারক) অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরও বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।’

 

বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচার বিভাগের প্রতি অবজ্ঞা বলে মন্তব্য করেন। এবং সে জন্যই তাকে ১০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে। এই আদালতেই এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।

 

এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন।

সূত্র: ডয়চে ভেলে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।