Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

বিচারকের আদেশ জালিয়াতি,বেঞ্চ সহকারী রিমান্ডে

admin • 04 Jul 2024, 08:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিচারকের আদেশ জালিয়াতি,বেঞ্চ সহকারী রিমান্ডে

বিচারকের আদেশ জালিয়াতির মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৯ আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হক জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

 

এদিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র সরকার। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে খন্দকার মোজাম্মেল হক জনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

গত ৩ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনিকে আটকের নির্দেশ দেন। পরে একই আদালতের স্টেনোগ্রাফার মো. নূরে আলম বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় জালিয়াতি ও প্রতারণা অভিযোগে মামলাটি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।