Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বিক্ষোভে উত্তাল কেনিয়া, পার্লামেন্ট ভবনে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিক্ষোভে উত্তাল কেনিয়া, পার্লামেন্ট ভবনে আগুন

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করছে পুলিশ।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এরইমধ্যে দেশটির পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করেছে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট ভবনের একটি অংশে আগুন দেখা গেছে। যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে।

 

মূলত বিতর্কিত বিলটি পাসের পরই পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ঢুকে পরে বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন।

 

বিক্ষোভ চলার সময় গুলির শব্দ শোনা গেছে। একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, গুলিতে একজন মারা গেছেন।শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এ বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে।

 

গত সপ্তাহে বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চায় কেনিয়ার নাগরিকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।